মরু আদর্শ

(image)

অনেক মরুবাসী নগর-রাষ্ট্রে, পরবর্তী প্রজন্মের নেতা নির্বাচনএকটি দীর্ঘ প্রক্রিয়া যা বহু বছর ধরে চলে। প্রতি প্রজন্মে, অভিজাত শ্রেণির মধ্য থেকে বিশেষভাবে প্রতিভাবান কিছু তরুণকে বিশেষ শিক্ষার জন্য বাছাই করা হয়। খাওয়া, ঘুমানো এবং অনুশীলন — এই যোদ্ধারা অসিচালনাকে শ্বাস-প্রশ্বাসের মতো জীবনের অংশ করে নিতে শেখে। শুধু নিজেদের একাংশ হিসেবে নয়, এটি তাদের মূল পরিচয়ে পরিণত হয়। কৈশোর থেকে শুরু করে দশ বছরের নিবিড় প্রশিক্ষণ চূড়ান্ত পরীক্ষার পথ তৈরি করে — এই যোদ্ধাদের জোড়ায় জোড়ায় মৃত্যু পর্যন্ত দ্বন্দ্বযুদ্ধের একটি ধারাবাহিক পরীক্ষা। ধুলো স্থির হলে এবং প্রক্রিয়া শেষ হলে, আটজন টিকে থাকেন। এই মানুষদের কাল, বা সমষ্টিগতভাবে, কালাই উপাধি দেওয়া হয়।
মরুবাসীদের মধ্যে, যদিও মহান নেতাদের তরবারিতে পারদর্শী হওয়া আবশ্যক, শাসক শ্রেণিকে নিছক তরবারিযুদ্ধের চেয়ে অনেক বেশি জানতে হয়। কঠোর প্রশিক্ষণের পর সাধারণত হয় কয়েক বছর মরুভূমিতে ঘুরে বেড়ানো, নয়তো বিজ্ঞানের প্রতি মনোনিবেশ করা হয়। এর উদ্দেশ্য হলো জ্ঞানার্জনের দিকে একটি স্বপ্রণোদিত পথ খুঁজে নেওয়া। যাই হোক না কেন, দ্বিতীয় প্রশিক্ষণ পর্বের শেষে, অবশিষ্ট কালাইরা ফিরে আসেন এবং বর্তমান শাসক শ্রেণির প্রবীণদের কাছে তাদের অর্জিত জ্ঞান প্রদর্শন করেন। যারা যোগ্য বলে বিবেচিত হন তাদের তখন আদর্শ বলা হয় — অসাধারণ শক্তি ও প্রজ্ঞার যোদ্ধা, যারা পরবর্তী প্রজন্মের মরুবাসীদের নেতৃত্ব দেওয়ার প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।

 

Information

Advances from:
Advances to:
Cost: 85
HP: 82
Moves: 5
XP: 200
পর্যায়: 4
স্বভাব: নৈতিক
Id: Dune Paragon
Abilities:

Attacks (damage × count)

(image)বক্র তরবারি(blade attack) ধারালো অস্ত্র15 × 4(melee attack) নিকট
(image)বক্র তরবারি(blade attack) ধারালো অস্ত্র25 × 2(melee attack) নিকট(লক্ষ্যবিদ)
(image)হাতলের আঘাত(impact attack) ভোঁতা অস্ত্র11 × 3(melee attack) নিকট

Resistances

(icon) ধারালো অস্ত্র20% (icon) ভেদ্য20%
(icon) ভোঁতা অস্ত্র-10% (icon) অগ্নি0%
(icon) শীতল0% (icon) অলৌকিক10%

Terrain

TerrainMovement CostDefense
(icon) অগভীর জল320%
(icon) অচলনযোগ্য0%
(icon) অরণ্য240%
(icon) উপকূলীয় প্রবাল প্রাচীর230%
(icon) গভীর জল0%
(icon) গুহা240%
(icon) গ্রাম150%
(icon) ছত্রাক240%
(icon) জলাভুমি330%
(icon) নকল আচ্ছাদন0%
(icon) পর্বত350%
(icon) পাহাড়250%
(icon) প্রাসাদ160%
(icon) বরফে ঢাকা320%
(icon) বালি140%
(icon) সমতল140%
Last updated on Thu Apr 2 00:42:50 2026.