মরু বর্শাবিশারদ

(image)

মরুবাসী সেনাবাহিনীতে সর্বোচ্চ মর্যাদা পায় সেই অসি-বিশারদরা যারা প্রতিটি আক্রমণের নেতৃত্ব দেয় । যুদ্ধে সেবার জন্য সম্মানিত হলেও, যারা বর্শা ও ঢাল বহন করে তারা সাধারণত তার বাইরে বিস্মৃতিতে হারিয়ে যায়, এবং প্রায়ই যুদ্ধে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ভূমিকা পালন করে কোনো গৌরব বা স্বীকৃতি ছাড়াই । যখন কোনো মরুবাসী আক্রমণ ব্যর্থ হয় এবং পশ্চাদপসরণ করতে বাধ্য হয়, তখন সাধারণত একটি বর্শারক্ষী দল পিছনে রেখে যাওয়া হয় পাল্টা আক্রমণ ঠেকাতে । শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুললেও, রক্ষণকারী সারি অনিবার্যভাবে পরাজিত হয় এবং অধিকাংশ রক্ষক যুদ্ধের গ্রাসে হারিয়ে যায়। যদি কেউ অলৌকিকভাবে বেঁচে ফিরে বিশ্রামরত সেনাদলে পৌঁছাতে সক্ষম হয়, তাকে প্রায়ই তার অবস্থান ধরে রেখে নামহীন ভাইদের সাথে মৃত্যুবরণ না করার জন্য ভর্ৎসনা করা হয় । তবুও, সামান্য তিরস্কারের পর, সেই যোদ্ধাকে পুনরায় গ্রহণ করা হয় এবং সে তার কষ্টার্জিত অভিজ্ঞতা পরবর্তী যুদ্ধে নিয়ে যায় ।

‘বর্শাবিশারদ’ কোনো আনুষ্ঠানিক পদবি নয়, বরং এটি সেই সঙ্গীদের উদ্দেশে বর্শারক্ষীদের দেওয়া নাম, যারা মরুবাসীদের পশ্চাদপসরণ আড়াল করতে গড়া প্রায়-আত্মঘাতী প্রতিরক্ষা থেকে ফিরে আসতে সক্ষম হয় । প্রশংসা বা স্বাতন্ত্র্যের চিহ্ন না হলেও, এটি তাদের জন্য সামান্য হলেও একটি স্বীকৃতি, যারা তাদের সেনাবাহিনীর ভাইদের রক্ষা করতে নামহীন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতেও প্রস্তুত ছিল ।

 

Information

Advances from: মরু বর্শারক্ষক
Advances to:
Cost: 57
HP: 68
Moves: 5
XP: 150
পর্যায়: 3
স্বভাব: নৈতিক
Id: Dune Spearmaster
Abilities:

Attacks (damage × count)

(image)বর্শা(pierce attack) ভেদ্য23 × 2(melee attack) নিকট(প্রথম আঘাত)
(image)ঢালের আঘাত(impact attack) ভোঁতা অস্ত্র13 × 3(melee attack) নিকট

Resistances

(icon) ধারালো অস্ত্র20% (icon) ভেদ্য40%
(icon) ভোঁতা অস্ত্র-10% (icon) অগ্নি0%
(icon) শীতল0% (icon) অলৌকিক10%

Terrain

TerrainMovement CostDefense
(icon) অগভীর জল320%
(icon) অচলনযোগ্য0%
(icon) অরণ্য240%
(icon) উপকূলীয় প্রবাল প্রাচীর230%
(icon) গভীর জল0%
(icon) গুহা240%
(icon) গ্রাম150%
(icon) ছত্রাক240%
(icon) জলাভুমি330%
(icon) নকল আচ্ছাদন0%
(icon) পর্বত350%
(icon) পাহাড়250%
(icon) প্রাসাদ160%
(icon) বরফে ঢাকা320%
(icon) বালি140%
(icon) সমতল140%
Last updated on Thu Apr 2 00:42:50 2026.